সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

প্রবল বৃষ্টিতে নেপালে বন্যা, ৫৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
প্রবল বৃষ্টিতে নেপালে বন্যা, ৫৯ জনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেপালে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীদল এখনো ৪৪ জন নিখোঁজ ব্যক্তির সন্ধান করছে। দেশটির পুলিশ শনিবার এ তথ্য জানিয়েছে।

শুক্রবার থেকে নেপালের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে।

রাজধানী কাঠমাণ্ডুর আশপাশের নদীগুলো উপচে পড়েছে, বাড়িগুলো প্লাবিত হয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষ বিভিন্ন নদীতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি জানান, এ পর্যন্ত ৫৯ জনের মৃত্যু, ৩৬ জন আহত হয়েছে এবং ৪৪ জন নিখোঁজ রয়েছে। দুই শতাধিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

বেঁচে যাওয়া মানুষদের ভবনের ছাদে দাঁড়িয়ে থাকতে বা নিরাপদ স্থানে পৌঁছতে নোংরা পানির মধ্যে হাঁটতে দেখা গেছে। কাঠমাণ্ডুর কাছে ফুলে ওঠা বাগমতি নদীর পাশে একটি মোটরবাইক ওয়ার্কশপ চালান ৩৪ বছর বয়সী মহামদ শাবুদ্দিন। তিনি বলেন, ‘এটা ভয়ঙ্কর। আমি আমার জীবনে আগে কখনো এ ধরনের ধ্বংসযজ্ঞ দেখিনি।

এ ছাড়া ৪৯ বছর বয়সী ট্রাকচালক হরি মাল্লাহ বলেন, ‘মাঝরাতের যখন বাইরে বের হই, তখন পানি আমার কাঁধ পর্যন্ত উঠে গিয়েছিল। আমার ট্রাক সম্পূর্ণ পানির নিচে ডুবে গেছে।’

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র বাসন্ত অধিকারী বলেন, কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে। উদ্ধার কাজে সহায়তার জন্য তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। তারা হেলিকপ্টার ও মোটরবোট নিয়ে কাজ করছেন।

উদ্ধারদলগুলো নৌকা ব্যবহার করে জীবিতদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে।
এদিকে ভূমিধসে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে, যার ফলে শত শত যাত্রী আটকা পড়েছে। কাঠমান্ডুর ট্রাফিক পুলিশ কর্মকর্তা বিশ্বরাজ খড়কা বলেন, ‘আমাদের প্রায় আটটি স্থানে রাস্তা বিভিন্ন অংশে ভূমিধসের কারণে বন্ধ রয়েছে।’ অন্যদিকে শুক্রবার সন্ধ্যা থেকে কাঠমাণ্ডু থেকে সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে, যার প্রভাব পড়েছে দেড় শতাধিক ফ্লাইটের ওপর।

দক্ষিণ এশিয়ার বার্ষিক বৃষ্টিপাতের ৭০-৮০ শতাংশ বর্ষা মৌসুমে হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চলতি বছর নেপালে বৃষ্টিসংক্রান্ত দুর্যোগে ২২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণ এশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষা মৌসুমে বৃষ্টিসংক্রান্ত দুর্যোগ সাধারণ ঘটনা হলেও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়ছে।

 

সূত্র: কালের কণ্ঠ