সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

প্রথম দিনেই ওবামা কেয়ার বাতিলে নির্বাহী আদেশ ট্রাম্পের

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
প্রথম দিনেই ওবামা কেয়ার বাতিলে নির্বাহী আদেশ ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেয়ার কয়েক ঘন্টা পরেই ওভাল অফিসে ফাইল-পত্র স্বাক্ষর করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যসূচির প্রথমেই তিনি সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার বিল ‘ওবামা কেয়ার’ দ্রুত বাতিলে নির্বাহী আদেশ জারি করেছেন ।

স্বাস্থ্যসেবা নাগরিকদের মৌলিক অধিকার- এ কথাটাকে বাস্তব ও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে  ‘প্যাশেন্ট প্রোটেকশন অ্যান্ড এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্ট’নামে ২০১০ সালে একটি আইন স্বাক্ষর করেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে আইনটি অধিক পরিচিতি পেয়েছে ‘ওবামা কেয়ার’ নামে। রিপাবলিকানরা বহুবার এ আইনটি বাতিলের উদ্যোগ নিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নির্বাচনী প্রচারণার সময় এই আইনটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 
শুক্রবার জারি করা একাধিক অনুচ্ছেদ বিশিষ্ট নির্বাহী আদেশে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্টের প্রশাসনের নীতি হচ্ছে, দ্রুত এই আইনটি বাতিল করা। তবে তার প্রশাসন আইনকে সমুন্নত রাখবে বলেও জোর দেন ট্রাম্প।

এই আদেশটি জারির মাধ্যমে ট্রাম্প তার কর্মদিবসের প্রথম দিনেই যে শক্তিশালী বার্তাটি দিলেন, তা হচ্ছে,  যে আইনটির আওতায় ২ কোটি মার্কিনি রয়েছেন, সেটি বাতিলই হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি।

সূত্র: রাইজিংবিডি