নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জমির সীমানাসংক্রান্ত বিরোধের জেরে হাসুয়া দিয়ে কুপিয়ে পুষ্প বেগমকে জখম করার অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুষ্পর মা সুফিয়া বেগম বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানা একটি মামলা করে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদত হোসেন সিল্কসিটিনিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল মারধরের ঘটনায় দুইজনকে আসামি করে বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে। এর হলেন, নগরীর টিকাপাড়া এলাকার আলমগীর হোসেনের স্ত্রী শারমিন বেগমকে (৩০)। তবে গতকাল আলমগীর হোসেনের স্ত্রী শারমিন বেগমকে (৩০) আটক করে নিয়ে আসে পুলিশ।
এদিকে পুষ্পর খালাতো বোন ঝিলিক বলেন, পুষ্পর অবস্থা তেমন ভালো না। গোটা শরীরে তার আঘাত লাগা বেথায় কাত্রাচ্ছেন। তিনি তরল খাবার ছাড়া কিছু খেতে পারছে না।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর টিকাপাড়া এলাকায় আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল জামাই হাকিম বিশ্বাসের। এ নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমগীরের সঙ্গে কথা কাটাকাটি চলছিল মেয়ে পুষ্পর।
এরই এক পর্যায়ে আলমগীর ও তার স্ত্রী শারমিন পুষ্পর ওপর আক্রমণ করে। এ সময় শারমিন হাঁসুয়া দিয়ে পুষ্পর মাথায় আঘাত করলে মারাত্মক জখম হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
স/আ










