পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় যাত্রিবাহী বাসের ছাদ থেকে পরে তোফাজ্জল হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার সন্ধা সোয়া পাঁচ টার সময় পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ফকিরপাড়া ঢালান নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জল হোসেন চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার সন্ধা সোয়া পাঁচ টার সময় ঢাকা থেকে নবাবগঞ্জগামী নিউ রাজশাহী ডিলাক্স যাত্রিবাহী বাসের নিহত তোফাজ্জেল কাজ শেষে ছাদে করে বাড়ি ফেরার পথে পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ফকিরপাড়া ঢালান নামক স্থানে একটি বাবলা গাছের ডালের সাথে বারি খেয়ে মহাসড়কে পরে মারা যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে।
এব্যাপারে পুঠিয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
স/অ










