সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পার্লামেন্টের ভোটে টিকে গেলেন জাপানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
পার্লামেন্টের ভোটে টিকে গেলেন জাপানের প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাপানে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে শিগেরু ইশিবা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।সোমবার পার্লামেন্টের এক বিশেষ ভোটে তিনি জাপানের প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচিত হলেন।

রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টারি ভোটে আইনপ্রণেতারা ইশিবার পক্ষে সমর্থন দিয়েছেন।

গত ২৭ অক্টোবর সাধারণ নির্বাচনে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইশিবার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোর্ক্যাটিক পার্টি (এলডিপি)। দুই কক্ষবিশিষ্ট জাপানি পার্লামেন্টের সবচেয়ে প্রভাবশালী অংশ এটি। ফলে ইশিবার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে পার্লামেন্টারি ভোটে উতরে যাওয়ায় দেশের প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন তিনি।

ইশিবা এবার যে সরকার গঠন করবেন,তা হবে একটি সংখ্যালঘু সরকার, যার কারণে বিরোধী দলগুলোর দাবিগুলোকেও তাকে বিবেচনায় নিতে হবে।ইশিবা এলডিপির নেতা হলেও, সংসদের নিম্নকক্ষে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।ফলে নতুন কোনও বিল বা বাজেট অনুমোদনের জন্য তাকে বিরোধীদের সহযোগিতার প্রয়োজন হবে।ফলে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

ইশিবা তার দলের ভেতরে খোলামেলা সমালোচনা করার জন্য যথেষ্ট পরিচিত।এই কারণে জনগণের কাছে তিনি প্রশংসিত হলেও দলের কিছু নেতার কাছে তিনি বিরাগভাজন হয়েছেন। তবে, তার স্বচ্ছ ভাবমূর্তি এবং সংস্কারের প্রতিশ্রুতি তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে।

 

সূত্র: যুগান্তর