সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে আটকা ৫২ ফরাসি জাহাজ

নিউজ ডেস্ক৬ মার্চ ২০২৬১ মিনিট পড়া
পারস্য উপসাগরে আটকা ৫২ ফরাসি জাহাজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৫২টি ফরাসি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো।

ফরাসি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাবারো বলেন, ‘পারস্য উপসাগরে বর্তমানে ৫২টি এবং লোহিত সাগরে ৮টি জাহাজ অবস্থান করছে। আমরা এই জাহাজগুলোর ক্রুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি, কারণ সেখানে বেশ কিছু ফরাসি নাবিক রয়েছেন।’

ইরানে গত শনিবার হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা শুরু করে ইরান। এই পরিস্থিতি হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এই পথ দিয়েই বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়ে থাকে।