সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্রের প্রস্তাব পেলে আনন্দের সঙ্গে গ্রহণ করতাম: জেলেনস্কি

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
পারমাণবিক অস্ত্রের প্রস্তাব পেলে আনন্দের সঙ্গে গ্রহণ করতাম: জেলেনস্কি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাজ্য বা ফ্রান্সের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র সরবরাহের প্রস্তাব দেওয়া হলে কিয়েভ তা আনন্দের সঙ্গে গ্রহণ করতো বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ইউক্রেন নাকি যুক্তরাজ্য ও ফ্রান্সের মাধ্যমে পারমাণবিক অস্ত্র পাওয়ার চেষ্টা করছে- রাশিয়ার এমন দাবির বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। এর জবাবে জেলেনস্কি বলেন এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘কোনও প্রস্তাব পাইনি।’

এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস অভিযোগ করে যে যুক্তরাজ্য ও ফ্রান্স সক্রিয়ভাবে কিয়েভকে একটি পারমাণবিক বোমা দেওয়ার উদ্যোগে কাজ করছে। সংস্থাটির দাবি, ব্রিটেন ও ফ্রান্স মনে করে, পারমাণবিক অস্ত্রের মালিকানা পেলে চলমান সংঘাতের অবসানে ইউক্রেন আরও অনুকূল শর্ত আদায় করতে পারবে।

এর আগে কিয়েভে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি রাশিয়ার এসব অভিযোগ নাকচ করেন। তিনি সেগুলোকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসন্ন শান্তি আলোচনার আগে চাপ সৃষ্টির কৌশল হিসেবে আখ্যা দেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন