সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
পাবনা

পাবনায় ২২৯ বস্তা ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
পাবনায় ২২৯ বস্তা ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার বেড়া উপজেলায় ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার (৬০) কে আটক করেছে র‌্যাব। সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কোরবান আলী সরদার উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি কোমরপুর গ্রামে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুত করেছে-এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে

অভিযানে যায় র‌্যাব সদস্যরা। অভিযানে ঘটনাস্থল থেকে হাতে নাতে ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক ও গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।

রাত সোয়া ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব কমান্ডার।