
নিজস্ব প্রতিবেদক পাবনা জেলার সাঁথিয়া ও আমিনপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৯৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১২। মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) তাদের গ্রেপ্তারের বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. সুমন মিয়া (৪০) সাটিয়াকোলা গ্রামের ওসমান গণি মিয়ার ছেলে, মো. সাদাত হোসেন চৌধুরী (২৫),সোনাকুড়া বরাট(চৌধুরীপাড়া) গ্রামের মৃত মান্নান চৌধুরী ছেলে ,তারা উভয়ে পাবনা জেলার সাঁথিয়ার বাসিন্দা । অপর গ্রেফতারকৃত আসামি মো. পাভেজ মিয়া(৩৪), জেলার আমিনপুর থানার বিশ্বনাথপুর গ্রামের আসলাম মিয়ার ছেলে ।

এদের মধ্যে সুমন ও সাদাতকে সাঁথিয়া থানার সাটিয়াকোলা গ্রামের বরাটগামী পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশী করে ১৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল নগদ একহাজার টাকা সহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পাভেজকে জেলার আমিনপুর থানার সিন্ধুরী গ্রামস্থ এলাকার রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া ও তার কাছ থেকে ২টি মোবাইল ও ১টি বার্মিজ চাকু জব্দ করা হয়।
র্যাব ১২ জানান সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল সাঁথিয়া এবং আমিনপুর এলাকায় রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট বসিয়ে পৃথক অভিযান চালিয়ে ১৯৭ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয় । এদের মধ্যে গ্রেপ্তারকৃত সুমন ও সাদাতকে বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । পাভেজের বিরুদ্ধে আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে দায়ের করা হয়েছে। তাদের কে সাঁথিয়া এবং আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স/আ.মি









