সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
পাবনা

পাবনায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

MD Ahamadullah১৩ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
পাবনায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় ৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ শীর্ষ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার জেলার চাটমোহরের ছাইকোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ছাইকোলা এলাকার মন্টু মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৩৫), মৃত আব্দুর রহমানের ছেলে হাবিল(৩৫), কহির এর ছেলে নায়েব আলী (৩৬)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে নয়টার দিকে ছাইকোলা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল। এ সময় তাদের ৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব। উপস্থিত লোকজনের সম্মুখে বিক্রির উদ্দেশ্যে ইয়াবনা নিয়ে রেখেছিল বলে তারা স্বীকার করে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানায় র‌্যাব।
স/শ