সদ্য প্রকাশিত
পাবনা

পাবনায় ভাঙ্গুড়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক৮ জুন ২০১৯১ মিনিট পড়া
পাবনায় ভাঙ্গুড়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌর সদরের সরদারপাড়া এলাকার বড়াল নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৮ জুন) সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা বড়াল নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।