সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
পাবনা

পাবনায় চলনবিলে নৌকাডুবি, দুই নারীসহ নিখোঁজ ৫

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
পাবনায় চলনবিলে নৌকাডুবি, দুই নারীসহ নিখোঁজ ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার চাটমোহরে চলনবিলে ঘুরতে গিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ভ্রমণপিপাসু পাঁচ পর্যটক নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ২২ ভ্রমণকারী অবস্থান করছিল। অন্যদের স্থানীয়রা ও দমকল বাহিনী নদী থেকে উদ্ধার করেন।

নিখোঁজরা হলেন, আব্দুল গণি, তার স্ত্রী শিউলি, স্বপন, তার মেয়ে সাদিয়া খাতুন ও মোশারফ হোসেনের স্ত্রী শাহনাজ খাতুন পারুল ।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকেউপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্রমণকারীরা সবাই পাবনার ইশ্বরদী থেকে চলনবিলে ঘুরতে আসেন। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তারা চলনবিলে ঘুরতে যায়। বেশিরভাগ ভ্রমণকারী নৌকার ছাউনির ওপরে বসে ছিল। হাঠাৎ নৌকা উল্টে গেলে নৌকাসহ সবাই তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও দমকলবাহিনীর কর্মীরা ভ্রমণকারীদের উদ্ধার করলেও পাঁচজনের খোঁজ মিলেনি।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম পাঁচজনের নিখোজেঁর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা রয়েছে। ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।