সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
পাবনা

পাবনায় কলাবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
পাবনায় কলাবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় কলাবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আটজন।

রোববার গভীর রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রাং, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী। তারা সবাই স্বল্প পুঁজির ব্যবসায়ী।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, রাতে লক্ষীকুন্ডার হুদিপাড়া থেকে কলাবোঝাই করে একটি ট্রাকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

আলহাজ্ব মোড় এলাকায় হঠাৎ করেই ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই জব্বার প্রামাণিক, মতিয়ার শাহ ও শুকুর আলীর মারা যান।

এ সময় কমপক্ষে আটজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 

সুত্রঃ যুগান্তর

ট্যাগ: