সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
পাবনা

পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মজুরি বৃদ্ধির দাবিতে পাবনার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সোমবার ভোর ৬টা থেকে পাবনার সব রুটে এই অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একরাম হোসেন জানান, পাবনার মালিকরা পরিবহন ভাড়া দ্বিগুন বৃদ্ধি করলেও শ্রমিকদের বেতন ভাতা বাড়ায়নি। এ ছাড়া মালিক সমিতির লোকজন শ্রমিকদের কল্যাণে কোনো কাজ করছে না। এদিকে পরিবহন ধর্মঘটের ফলে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। সকালে পাবনা বাস টার্মিনালে এসে মানুষজন বাস না পেয়ে নছিমন করিমনে করে গন্তব্য যাওয়ার চেষ্টা করছে।

পাবনা মোটর মালিক গ্রুপের সহ-সভাপতি খোকন মালিথা জানান, শ্রমিকরা কোন আলটিমেটাম ছাড়াই ধর্মঘট শুরু করেছে যা অযৌক্তিক ও অন্যায়।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবহন ধর্মঘট নিরসনে প্রশাসন চেষ্টা করছে।