সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
পাবনা

পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার ওপরে পানি

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার ওপরে পানি

পাবনা প্রতিনিধি: পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বুধবার সকাল দশটায় পানি পরিমাপ করার পর এ তথ্য জানা গেছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলীয় পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, ২৪ ঘন্টায় পদ্মার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। আর সকাল দশটায় বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার অতিক্রম করে। এর আগে সকাল নয়টায় পরিমাপ অনুযায়ী বিপদসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

দীর্ঘ ১৬ বছর পর বিপদসীমা অতিক্রম করলো। সর্বশেষ ২০০৩ সালে এই পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিল।

এদিকে পানি বৃদ্ধির ফলে নিচু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন চরাঞ্চলের মানুষ। অন্যদিকে ঈশ্বরদীর সাঁড়া, পাকশী ও লক্ষিকুন্ডু ইউনিয়নের ৪শ হেক্টর সবজি ও ফসল পানিতে তলিয়ে গেছে।

 

স/শা