সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পানিসংকটে হুমকিতে বিশ্বের খাদ্য উৎপাদন: জিসিইডব্লিউ

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
পানিসংকটে হুমকিতে বিশ্বের খাদ্য উৎপাদন: জিসিইডব্লিউ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পানিসংকট নিরসনে নিষ্ক্রিয়তা ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খাদ্য উৎপাদনকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। গতকাল বৃহস্পতিবার গ্লোবাল কমিশন অন দ্য ইকোনমিকস অব ওয়াটারের (জিসিইডব্লিউ) এক প্রতিবেদনে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

পানিসংকটের কারণে ২০৫০ সালের মধ্যে উচ্চ আয়ের দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) গড়ে ৮ শতাংশ এবং নিম্ন আয়ের দেশগুলোর জিডিপি ১৫ শতাংশের বেশি কমে যেতে পারে বলে ওই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

জিসিইডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রায় তিন শ কোটি মানুষ এবং বিশ্বের অর্ধেকের বেশি খাদ্য উৎপাদন এখন এমন এলাকাগুলো রয়েছে, যেখানে পানির মোট মজুদ কমছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, পানিচক্রে ব্যাঘাতের বড় ধরনের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এবং তাপমাত্রার ক্রমবৃদ্ধির সম্মিলিত প্রভাব, সেই সঙ্গে পানির মোট মজুদ হ্রাস এবং বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে অর্থনৈতিক পতন ঘটতে পারে। এই সংকট মোকাবেলায় পানিচক্রকে ‘বিশ্বের সাধারণ স্বার্থ’ হিসেবে দেখার আহবান জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

 

সূত্র: কালের কণ্ঠ