জাতীয়

পাথরবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেলযোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী গোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী গোলাবাড়ী এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় আউলিয়া নগর স্টেশনে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার এবং ময়মনসিংহ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

রাত পৌনে ৮টা পর্যন্ত ঢাকা থেকে রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলে না পৌঁছানোয় ট্রেন চলাচল বন্ধ ছিল।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সাময়িকভাবে এ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।