সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তান থেকে ফেরত পাঠানোর ঝুঁকিতে আফগান শরণার্থীরা

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
পাকিস্তান থেকে ফেরত পাঠানোর ঝুঁকিতে আফগান শরণার্থীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর জন্য অভিযান জোরদার করেছে পাকিস্তান। তালেবান ক্ষমতায় ফেরার পর দেশ ছেড়ে পালিয়ে আসা ৭ লাখের বেশি আফগান এখন এই ঝুঁকির মুখে। সম্প্রতি জার্মানি ১৬০ জন আশ্রয়প্রার্থীকে গ্রহণে সম্মত হলেও, আগের দেওয়া কিছু প্রতিশ্রুতি তারা প্রত্যাহার করেছে।

এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তানকে অবিলম্বে আফগান অভিবাসীদের নির্বাসন বন্ধের আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বেআইনি আটক, হয়রানি এবং জোরপূর্বক ফেরত পাঠানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে লেখা এক খোলা চিঠিতে অ্যামনেস্টি জানায়, পাকিস্তানে আফগান শরণার্থীদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের অধিকার সম্মান করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।

গত শুক্রবার (৯ জানুয়ারি) মানবাধিকার সংস্থাটি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলে, পাকিস্তানি কর্তৃপক্ষকে অবশ্যই আফগান শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তারা জোর দিয়ে উল্লেখ করে, যাদের আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন রয়েছে, তাদের আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক।
সূত্র : ডয়চে ভেলে ও আফগানিস্তান ইন্টারন্যাশনাল।