সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ৪১ জন সন্ত্রীকে হত্যা করেছে। এসব সশস্ত্র যোদ্ধাদের পাকিস্তান সেনাবাহিনী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এবং ‘প্রতিবেশী ভারতের সঙ্গে যুক্ত’ বলে ধারণা করে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেলুচিস্তান প্রদেশে এই মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতা চাইছে, এমন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটি ছিল সেখানে।’
ঘটনাটি আফগানিস্তান সীমান্তের কাছাকাছি হওয়া সত্ত্বেও সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘মারাত্মক সংঘর্ষে ভারত সমর্থিত যোদ্ধারা জড়িত ছিল।’ যদিও পাকিস্তান এ বিষয়ে কোনো প্রমান দেখায়নি।

পাকিস্তানের ডন সংবাদপত্র সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, প্রথম অভিযানে বেলুচিস্তানের হারনাই জেলার উপকণ্ঠে কমপক্ষে ৩০ জন যোদ্ধা নিহত হয়েছে।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, যোদ্ধারা ফিতনা-আল-খাওয়ারিজ। দেশটির সরকার নিষিদ্ধ পাকিস্তান তালেবান টিটিপি-কে বোঝাতে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ ব্যবহার করে। এটিকে আফগানিস্তানের তালেবানের মিত্র বলেও বলা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন জানিয়েছে, ‘বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় একটি পৃথক অভিযানে ফিতনা-আল-হিন্দুস্তানের ১১ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে।

’ ভারত এখনও পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সেনাবাহিনী আরো জানিয়েছে, ‘ডিসেম্বরে পাঞ্জগুরে একটি ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত গোলাবারুদ দ্বিতীয় অভিযানে নিহত যোদ্ধাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।’ বৃহস্পতিবার দুটি অভিযানই চালানো হয়েছিল। অভিযানে জড়িত কোনো সেনা নিহত হয়নি।

পাকিস্তানি সেনাবাহিনী আরো জানিয়েছে, অবশিষ্ট যোদ্ধাদের নির্মূল করার জন্য উভয় জেলায় ‘স্যানিটাইজেশন অভিযান’ চলছে।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের মতে, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বলেছেন, ‘এই অভিযান রাষ্ট্রের অটল সংকল্পকে প্রতিফলিত করে।’
সংবাদপত্রটি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উদ্ধৃতি দিয়ে আরো বলেছে, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই চলমান লড়াইয়ে সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর সঙ্গে দাঁড়িয়েছে।’

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যার জন্য মূলত নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং টিটিপির মতো বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে। জানুয়ারিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের খারান জেলায় জিম্মি হামলার পরিকল্পনার অভিযোগে ১২ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করে। সেনাবাহিনী আরো দাবি করেছে, ‘ওই ঘটনায় যোদ্ধাদের ভারত সমর্থন করেছিল।’

সূত্র : আলজাজিরা।