সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল সোমবার জাতীয় মহাসড়কে একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে ট্রেইলারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন।

রেসকিউ ১১২২-এর এক কর্মকর্তা সংবাদ মাধ্যম সিনহুয়াকে জানান, দুর্ঘটনাটি নওশাহরো ফেরোজ জেলায় ঘটে। প্রাদেশিক রাজধানী করাচির উদ্দেশে যাত্রারত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা লাগে।

তারা আরো বলেন, সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা ছয়জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
উদ্ধারকর্মীরা মরদেহগুলো নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সূত্র : ডন