সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে বিদ্রোহীদের শক্তি নারী আত্মঘাতী হামলাকারী ও নতুন অস্ত্র

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২৬৫ মিনিট পড়া
পাকিস্তানে বিদ্রোহীদের শক্তি নারী আত্মঘাতী হামলাকারী ও নতুন অস্ত্র

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কাঁধে রাইফেল নিয়ে সামরিক পোশাক পরা ইয়াসমা বালুচ ও তার স্বামী ওয়াসিম একটি ছবিতে ক্যামেরার দিকে হাসছেন। বলা হচ্ছে, আত্মঘাতী হামলার চূড়ান্ত অভিযানে যাওয়ার আগে তারা বিয়ে করেছিলেন। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ছবিটি সাংবাদিকদের পাঠায় এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

এক বিবৃতিতে তারা জানায়, ‘শেষ অভিযানে যাওয়ার আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল।

’ রয়টার্স সঙ্গে সঙ্গে ছবিগুলো ও তাদের পরিচয় যাচাই করতে পারেনি। তবে বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের সম্পদসমৃদ্ধ এলাকায় নিজেদের আন্দোলনের সমর্থন দেখাতে বিদ্রোহীরা এসব ছবি প্রকাশ করেছে।
গত বছর পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু দরিদ্র এই প্রদেশে বিদ্রোহী হামলা রেকর্ড পরিমাণে বেড়েছে। এতে সেখানে চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বড় বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে।

সরকারের এক কর্মকর্তা তালাল চৌধুরী বলেছেন, বেশি স্বায়ত্তশাসন ও স্থানীয় সম্পদের বড় অংশের দাবিতে চলা এই দীর্ঘ লড়াইয়ে এখন আগের চেয়ে বেশি নারী যোগ দিচ্ছেন, যা নতুন সদস্য সংগ্রহে সাহায্য করছে।

রয়টার্সকে তিনি আরো বলেন, ‘এতে তারা জনপ্রিয়তা ও তাদের ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি এটি তাদের সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলছে। কারণ এতে বোঝা যায়, এই লড়াই এখন ঘরে ঘরে পৌঁছে গেছে।

 

 

তিনি আরো জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইনে বিদ্রোহীদের নিয়োগ কার্যক্রমের বিষয়টি পাকিস্তান কর্তৃপক্ষ চিহ্নিত করেছে। বিএলএর একজন মুখপাত্র মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেননি।

জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা হামজা শাফায়াত বলেন, জানুয়ারিতে গোষ্ঠীটির সবচেয়ে বড় হামলায় অংশ নেওয়া ছয়জন নারীর মধ্যে তিনজন ছিলেন আত্মঘাতী বোমা হামলাকারী। ওই হামলায় ৫৮ জন নিহত হন এবং পুরো প্রদেশ প্রায় অচল হয়ে পড়ে।

সরকারি তথ্য অনুযায়ী, ওই ঘটনার আগে বিএলএর মোট পাঁচজন নারী আত্মঘাতী হামলাকারীর রেকর্ড ছিল, যার মধ্যে ২০২২ সালে প্রথম এমন হামলাটিও অন্তর্ভুক্ত।

গত কয়েক মাসে সন্ত্রাসবিরোধী অভিযানে আরো তিনজন সন্দেহভাজন নারী বোমা হামলাকারীকে আটক করা হয়েছে।
যদিও কর্তৃপক্ষের মতে, তুলনামূলকভাবে অল্পসংখ্যক নারী বিএলএ-তে যোগ দিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, এই নিয়োগগুলো জাতিগত বালুচ জনগোষ্ঠীর মধ্যে গোষ্ঠীটির বাড়তে থাকা প্রভাব ও সমর্থনের ইঙ্গিত।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি-এর জ্যেষ্ঠ দক্ষিণ এশিয়া বিশ্লেষক পার্ল পান্ডিয়া বলেছেন, ‘বিদ্রোহ এখন শুধু পুরুষ-নিয়ন্ত্রিত উপজাতি ও সামন্ত প্রভুদের মধ্যে সীমিত নেই, বরং সমাজের আরো বড় একটি অংশ এতে যুক্ত হয়েছে।’

‘সবচেয়ে মারাত্মক বিদ্রোহী দল’

নারীদের অংশগ্রহণে এই আন্দোলন আরো শক্তিশালী হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর সেখানে ফেলে যাওয়া বিপুল মার্কিন অস্ত্র এখন এই গোষ্ঠীর হাতে পৌঁছেছে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষক আব্দুল বাসিত বলেন, ‘বর্তমানে দক্ষিণ এশিয়ায় বিএলএ-ই সবচেয়ে সংগঠিত ও মারাত্মক বিদ্রোহী গোষ্ঠী।’

তার মতে দলটি ড্রোন ব্যবহার করে সেনাদের অবস্থান ও দুর্বলতা খুঁজে বের করে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৪০০ জনের বেশি যাত্রী নিয়ে একটি ট্রেন ছিনতাইয়ের সময় তারা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাও ব্যবহার করেছিল।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গত বছরের জুন পর্যন্ত তারা ২৭২টি মার্কিন তৈরি রাইফেল ও ৩৩টি নাইট ভিশন যন্ত্র উদ্ধার করেছে। এ ছাড়া সাম্প্রতিক বেলুচিস্তান হামলায় আরো কিছু অস্ত্র জব্দ করা হয়েছে।

জানুয়ারির হামলার আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রয়টার্সকে বলেন, ‘পাকিস্তানের ভেতরে সক্রিয় সন্ত্রাসীদের হাতেই আমরা এসব অস্ত্র দেখতে পাচ্ছি।’

পেন্টাগন মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। মন্তব্যের অনুরোধের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, জো বাইডেনের ভুলভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিন ছিল। এর ফলে দুঃখজনকভাবে ১৩ জন মার্কিন সেনা নিহত হন এবং বিপুল সামরিক সরঞ্জাম তালেবানদের হাতে চলে যায়।’

তিনি আরো বলেন, ‘আমরা বিদেশি সরকারের সঙ্গে হওয়া ব্যক্তিগত কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করি না।’ জানুয়ারিতে এক ডজনের বেশি সমন্বিত হামলায় বিদ্রোহীরা হাসপাতাল, সরকারি ভবন ও বাজারে আক্রমণ চালায়। তারা বোমা বিস্ফোরণ ঘটায় এবং জনতার ওপর গুলি চালায়। এতে ৫৮ জন বেসামরিক মানুষ ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

এরপর প্রায় এক সপ্তাহ ধরে চলা লড়াইয়ে নিহত ২১৬ জন জঙ্গির কাছ থেকে নিরাপত্তা বাহিনী বিভিন্ন অস্ত্র জব্দ করে। এসবের মধ্যে ছিল গ্রেনেড লঞ্চার এবং এক ডজনেরও বেশি এম-১৬ ও এম-৪ রাইফেল। বিএলএর হামলায় ব্যবহৃত এসব আধুনিক অস্ত্র যুক্তরাষ্ট্রে তৈরি নাকি অন্য কোথাও থেকে এসেছে—তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আফগানিস্তানে অবশিষ্ট প্রায় ৭ বিলিয়ন ডলার মূল্যের সরঞ্জামের মধ্যে আফগান বাহিনী মোট ৪ লাখ ২৭ হাজার ৩০০ অস্ত্রের মধ্যে ৩ লাখেরও বেশি পেয়েছিল। এ ছাড়া ৪২ হাজারেরও বেশি সামগ্রী ছিল, যার মধ্যে নাইট ভিশন গগলস ও নজরদারি যন্ত্রও অন্তর্ভুক্ত ছিল বলে জানানো হয়।

এদিকে বিদ্রোহীরা আশা করছে, নারী নিয়োগ নিয়ে প্রচারণা তাদের প্রভাব আরো বাড়াবে। আব্দুল বাসিত বলেন, ‘দৃশ্যমানতা ও প্রচারের জন্য তারা কৌশলগতভাবে উচ্চ-প্রোফাইল হামলায় নারীদের ব্যবহার করছে।’

পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগের ডিসেম্বর মাসের একটি প্রতিবেদনে রয়টার্স দেখেছে, তাতে বলা হয়েছে, এসব নারী বিভিন্ন আর্থ-সামাজিক পটভূমি থেকে এসেছেন। তাদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। প্রতিবেদনে বলা হয়, নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সন্ত্রাসী কৌশলের একটি বিপজ্জনক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এতে আরো বলা হয়েছে, মানসিক প্রভাব খাটানো, অনলাইনে উগ্রবাদে উদ্বুদ্ধ করা এবং দুর্বল ব্যক্তিদের কৌশলে ব্যবহার করার মাধ্যমে এই পরিবর্তন ঘটছে। এসিএলইডির বিশ্লেষক পান্ডিয়া বলেন, ‘এখন বিদ্রোহের সাধারণ যোদ্ধা থেকে শুরু করে নেতৃত্ব—উভয় পর্যায়েই মধ্যবিত্ত শ্রেনির মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে।’