সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।শুক্রবার (১১ অক্টোবর) পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

শহরের এক পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বলেছেন, একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানোর খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।

এদিকে ডুকির এক চিকিৎসক জোহর খান শাদিজাই বলেছেন, আমরা এখন পর্যন্ত জেলা হাসপাতালে ২০টি লাশ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।

প্রসঙ্গত, গত সোমবার (৭ অক্টোবর) বেলুচ লিবারেশন আর্মি নামের একটি গোষ্ঠী পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দরের বাইরে চীনা নাগরিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত দুইজনের প্রাণহানি ঘটে।