সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে দোকানের ছাদ ধসে ৮ নারী নিহত

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০২৬২ মিনিট পড়া
পাকিস্তানে দোকানের ছাদ ধসে ৮ নারী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের পাঞ্জাবের রহিম ইয়ার খান এলাকায় একটি দোকানের ছাদ ধসে আটজন নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। সোমবার (১৬ মার্চ) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

নিহত ও আহত নারীরা বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-এর আর্থিক সহায়তা নিতে সেখানে জড়ো হয়েছিলেন। এ সময় হঠাৎ করে দোকানটির ছাদ ভেঙে পড়ে। দুর্ঘটনাটি রহিম ইয়ার খানের টাব্বা ১২৩পি এলাকায় ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দোকানের ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ২০ জনের বেশি মানুষ আহত হন।

ঘটনার পর রহিম ইয়ার খানের ডেপুটি কমিশনার জহির আনোয়ার জাপ্পা বিষয়টি সঙ্গে সঙ্গে গুরুত্ব দিয়ে দেখেন।তার নির্দেশে শেখ জায়েদ হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য ডাক্তার ও প্যারামেডিকেল কর্মীদের দ্রুত ডাকা হয়।

আরও পড়ুন
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ ‘সন্ত্রাসী’ নিহত
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ ‘সন্ত্রাসী’ নিহত

ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, রেসকিউ ১১২২, এধি ফাউন্ডেশনসহ বিভিন্ন ত্রাণ সংস্থার দল উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।

জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, ডেপুটি কমিশনার জহির আনোয়ার জাপ্পা নিজেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।