সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে গ্রেফতার অধিকার কর্মী, কে এই ইমান মাজারি?

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
পাকিস্তানে গ্রেফতার অধিকার কর্মী, কে এই ইমান মাজারি?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের আলোচিত অধিকার কর্মী ও আইনজীবী ইমান মাজারি ও তার স্বামী আব্দুল হাদিকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগে একটি মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে মাজারি ও তার স্বামীর বিরুদ্ধে আবপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। এই দম্পতির বিরুদ্ধে ক্রিকেট দলের নিরাপত্তার জন্য স্থাপন করা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার অভিযোগ রয়েছে। যেই মামলার আইনি যাচাই-বাছাই প্রক্রিয়া এখন চলমান।

আরও জানা গেছে, পাকিস্তানে সফররত ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তার প্রতিবন্ধকতা অপসারণ নিয়ে মাজারি এবং একজন পুলিশ ওয়ার্ডেনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিপ্রেক্ষিতে প্রায় এক সপ্তাহ পরে গ্রেফতার করা হয় মাজারি ও তার স্বামীকে।

এদিতে এক্সে এক পোস্টে এ পরিস্থিতিকে ‘রাষ্ট্রীয় ফ্যাসিবাদ’ বলে অভিহিত করেছেন তার মা রাজনীতিবিদ শিরিন মাজারি। সেই সঙ্গে দাবি করেছেন ঘটনার সময় পুলিশ ইমানকে লাঞ্ছিত করেছে। একটি পুলিশ বাধায় ইচ্ছাকৃতভাবে ইমানকে প্রবেশ করানো হয়েছে এবং আহত করা হয়েছে। যাকে ‘সন্ত্রাসবাদ’ হিসাবে বর্ণনা করে এ ঘটনার জন্য পুলিশকে দায়বদ্ধ করেছেন তিনি।

উল্লেখ্য, ইমান মাজারি পাকিস্তানের আলোচিত অধিকার কর্মী ও আইনজীবী। তার মা রাজনীতিবিদ শিরিন মাজারি। ২০১৭ সালে ইমান সরকার এবং বিক্ষোভকারীদের মধ্যে চুক্তিতে সামরিক বাহিনীর জড়িত থাকা নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। ২০২০ সালে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা সাংবাদিকদের হয়ে লড়াই করে আলোচনায় আসেন তিনি।

 

সূত্র: যুগান্তর