সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১১

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১১

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

রোববার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে গুলির ঘটনায় দুইজন গুরুতর আহত হন। এরপরই এলাকায় উত্তেজনা বেড়ে যায়। কী কারণে গুলি চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঊর্ধ্বতন কর্মকর্তা জাভেদুল্লাহ খান বলেছেন, জেলার বিভিন্ন এলাকায় যানবাহনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, চলাচলের রাস্তুাগুলো সুরক্ষিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টার করা হচ্ছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাবেক সংসদ সদস্য এবং উপজাতীয় পরিষদের সদস্য পীর হায়দার আলি শাহ বলেছেন, উপজাতিদের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করার জন্য প্রবীণরা কুররামে এসেছিলেন। তবে সাম্প্রতিক গোলাগুলির ঘটনা দুঃখজনক এবং দীর্ঘস্থায়ী শান্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন