সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানজুড়ে ইমরান খানের দলের বিক্ষোভের ডাক

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
পাকিস্তানজুড়ে ইমরান খানের দলের বিক্ষোভের ডাক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। জুমার নামাজের পর বড় শহরগুলোতে আগের নির্ধারিত স্থানেই এই বিক্ষোভ শুরু হওয়ার কথা।

পিটিআই পাঞ্জাবের ভারপ্রাপ্ত সভাপতি হাম্মাদ আজহার সব দলের নেতা-কর্মী ও সমাজের সব অংশের মানুষদের প্রতিবাদের জন্য বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তবে পিটিআই বিক্ষোভের জন্য অনড় অবস্থানে থাকায় পাঞ্জাব সরকার প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। আগামী দুই দিন এই আদেশ জারি থাকবে।
পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও হুমকির ধারণার কারণে সব ধরনের বিক্ষোভ, মিছিল এবং এই জাতীয় অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে পাঞ্জাব সরকার প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন