সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গত পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন, এমনটি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজ্যসভায় এক লিখিত উত্তরে এই তথ্য প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

মন্ত্রী জানান, ভারত সরকার প্রতিবছর কতজন নাগরিক ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন, তা বিস্তারিতভাবে রেকর্ড করে রাখে। ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে মোট ১১ লাখ ৮৯ হাজার ১৯৪ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত ১৪ বছরে ২০ লাখেরও বেশি মানুষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিদেশি নাগরিকত্ব গ্রহণের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা সবচেয়ে বেশি।

বছরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে ১ লাখ ২২ হাজার ৮১৯ জন, ২০১২ সালে ১ লাখ ২০ হাজার ৯২৩ জন, ২০১৩ সালে ১ লাখ ৩১ হাজার ৪০৫ জন, ২০১৪ সালে ১ লাখ ২৯ হাজার ৩২৮ জন, ২০১৫ সালে ১ লাখ ৩১ হাজার ৪৮৯ জন, ২০১৬ সালে ১ লাখ ৪১ হাজার ৬০৩ জন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন, ২০১৮ সালে ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন, ২০১৯ সালে ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।

করোনাকালীন সময়ে নাগরিকত্ব ত্যাগের সংখ্যা কিছুটা কমে যায়। ২০২০ সালে নাগরিকত্ব ত্যাগ করেন ৮৫ হাজার ২৫৬ জন। তবে পরবর্তী বছরগুলোতে তা আবার বৃদ্ধি পায়।

২০২১ সালে ১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন, ২০২২ সালে ২ লাখ ২৫ হাজার ৬২০ জন, ২০২৩ সালে ২ লাখ ১৬ হাজার ২১৯ জন এবং ২০২৪ সালে ২ লাখ ৬ হাজার ৩৭৮ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।