সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পর্যটনকেন্দ্র বালিতে ভূমিধসে সাতজনের মৃত্যু

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পর্যটনকেন্দ্র বালিতে ভূমিধসে সাতজনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালি দ্বীপে ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও, এছাড়া আহত আছেন আরও দুইজন।

 

দ্বীপের উত্তর-পূর্ব অংশের গ্রাম সোঙ্গানে স্থানীয় সময় বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে এই ভূমিধসের ঘটনা ঘটে।

 

আবহাওয়া অফিসের এক মুখপাত্র জানান, মূলত অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই মাটি নরম হয়ে ওঠে, যাতে নামে ধস।

 

উদ্ধারকারী দল বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করেছে।

সূত্র: বাংলা নিউজ