সিল্কসিটিনিউজ ডেস্ক :
পর্ন সাইটে প্রবেশকারীদের পরিচয় প্রকাশ করা হবে। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্ত জানান। বলেন, এতে পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে পর্ন সাইটে ঢোকা রোধ হবে।

তারানা হালিম বলেন, ইন্টারনেট সেবা দানকারীদের দেশের অভ্যন্তরে পরিচালিত পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সাইটগুলোর ক্ষেত্রে এমন একটি কৌশল নেয়ার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে যাতে ওইসব সাইটে প্রবেশকারীদের পরিচয় জানা যাবে।
তিনি বলেন, আমরা একশত ভাগ সাইট বন্ধ করতে পারবো না।কিন্তু আমরা যদি ৮০ শতাংশও বন্ধ করতে পারি, সেটা হবে আমাদের জন্য বিরাট অর্জন।
সূত্র : আরটিভি










