সিল্কসিটিনিউজ ডেস্ক:
পর্তুগালে ঝড় ‘ইনগ্রিড’-এর প্রভাবে অঞ্চল ভেদে ৭ মিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এমনকি দেশটির উত্তর এবং কেন্দ্রীয় অঞ্চল পুরোপুরি সাদা তুষারে আবৃত হয়ে পড়েছে।
আবহাওয়া পরিবর্তনের কারণে দীর্ঘদিন পর অনেক অঞ্চলে আবারও ফিরে এসেছে তুষার পাত। তুষারাবৃত প্রভাবিত অঞ্চলসমূহের মধ্যে সবচেয়ে বেশি লাল সতর্কতা জারি করা হয়েছিল ভিয়ানা দো কাস্তেলো, ব্রাগা, পোর্তো, ভিলা রিয়াল জেলাগুলোতে তবে কেন্দ্রীয় অঞ্চল ভিসেউ, কোয়েমব্রা, আভেইরো, গুয়ার্দা, কাস্তেলো ব্রাঙ্কো, আলগার্ভের মোঞ্চিক পর্বতমালায় সম্ভাব্য তুষার, আলেন্তেজো সহ বেশ কিছু অঞ্চলে তুষারপাতের ঘটনা রেকর্ড করা হয়। ভিসেউর মোসেলোস গ্রামে ২০ বছর পর তুষারপাত রেকর্ড করা হয়েছে।

তাছাড়া উপকূলবর্তী সবগুলো অঞ্চলে উত্তাল সমুদ্রের কারণে লাল সর্তকতা জারি করা হয়েছিল এমনকি দক্ষিণ এবং কেন্দ্রীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের কারণে হালকা জলবদ্ধতার সৃষ্টি হয়। প্রোটেকশন সিভিল (এএনইপিসি) জানিয়েছে, ঝড় শুরু হওয়ার পর থেকে ১৩০০-এর বেশি ঘটনা রেকর্ড হয়েছে। অতিরিক্ত তুষারপাত এবং প্লাবনের কারণে দেশটির বেশ কিছু রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
এই ঝড়ের প্রকোপে বেশ কয়েকটি মিউনিসিপ্যালে শুক্রবারে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এমনকি বিভিন্ন এয়ারপোর্ট গুলোতে ফ্লাইট চলাচলে বেশ বিড়ম্বনা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
গতকাল শনিবার দুপুরের মধ্যে ঝড় অতিবাহিত হলেও আগামী সপ্তাহ জুড়ে খারাপ আবহাওয়া বিরাজ করবে। দেশটির ৮০০ মিটার উচ্চতায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে একই সাথে রাজধানী সহ দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।










