সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

পরিষদে ঢুকে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
পরিষদে ঢুকে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টুকে (৭০) তার কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে দুর্বৃত্তের একাধিক গুলিতে তার মৃত্যু হয়।

নিহত নইম উদ্দীন সেন্টু ফিলিপনগর এলাকার মৃত মতলেব সরকারের ছেলে। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশের সদস্য নাসির উদ্দীন বলেন, ১১টার দিকে হঠাৎ ৩ থেকে ৪টা গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে এসে দেখি চেয়ারম্যান তার ঘরের ভেতরে পড়ে আছে। গুলিগুলো পরিষদের বাইরে থেকে জানালা দিয়ে করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে তার জামাতা হাসিবুর রহমান বিজয় ও ছেলের বৌ শামিমা খাতুন বলেন, আমার শ্বশুরের সঙ্গে কারো শত্রুতা নেই। আমরা গুলির খবর পেয়ে এখানে এসে শুনি তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।