ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সারাদেশে হঠাৎ করে পরিবহণ ধর্মঘট শুরু হওয়ায় সোনামসজিদ স্থলবন্দরের পানামা ইয়ার্ডের ভেতরে ভারত থেকে আমদানিকৃত পণভর্তি ৫ শতাধিক ভারতীয় ট্রাক। সেইসাথে শতাধিক বাংলাদেশি পণ্যভর্তি ট্রাক আটক পড়েছে।

পানামা ও স্থানীয় সূত্রে জানাগেছে, স্থলবন্দর খোলা রয়েছে ভারত থেকে পণ্য আমদানিও অব্যহত রয়েছে। কিন্তু বাংলা ট্রাকের অভাবে দেশের অভ্যন্তরের এসব আমদানিকৃত পণ্য যেতে পারছে না।
পানামার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকতা জানান, ইয়ার্ডের ভেতরে ভারত থেকে আমদানিকৃত পণ্যভর্তি ট্রাক গুলোতে রয়েছে ফল, পিয়াজ, ছাই ও পাথরসহ বিভিন্ন ধরণের পণ্য। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে কোন প্রকার ট্রাক চলাচল করতে দেখা যায়নি।
সোনামসজিদ ট্রাক পার্কিং কেন্দ্রে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে বলে ওসি রমজান আলী জানিয়েছেন।
স/অ









