সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

‘পরাজিত অবস্থা থেকে যাত্রা করেছি, জয়ের আসনে পৌঁছাব’

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
‘পরাজিত অবস্থা থেকে যাত্রা করেছি, জয়ের আসনে পৌঁছাব’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোর্ক্যাট প্রার্থী কমলা হ্যারিস দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, পরাজিত অবস্থা থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। কিন্তু জয়ের আসনে পৌঁছাবেন।

পেনসিলভানিয়া রাজ্যে নিজের শেষ প্রচার সমাবেশে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

হ্যারিস এদিন একতার শক্তি ও নারী অধিকারের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা যখন লড়ি, আমরা জিতি।”

সমাবেশে উপস্থিত জনতাকেও সমস্বরে তার এই কথার সঙ্গে গলা মেলানোর ডাক দেন হ্যারিস।

জনতার সামনে প্রশ্ন রেখে তিনি বলেন, “আমরা কি আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি? আপনারা কি এর জন্য লড়তে প্রস্তুত? কারণ, আমরা যখন লড়ি, তখন আমরা জয়ী হই।”

ভোট নিয়ে তিনি বলেন, আমাদের এই জীবনকালে গুরুত্বপূর্ণ ভোটের দিনের মুহূর্তটি আমাদের অনুকূলেই আছে। এ নির্বাচন হতে পারে ইতিহাসে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন,” বলেন তিনি।

 

সূত্র: যুগান্তর