সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহীর খবর

পবায় ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
পবায় ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী পবা উপজেলার বড়গাছি ইউনিয়নে ১০ টাকা কেজি চাল বিতরণে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। এখানে দুস্থদের বঞ্চিত করে ধনাঢ্য-চাকুরিজীবীদের স্বল্পমূলের ওই চাল দেয়া হচ্ছে। তারা সে চাল বাজারে বিক্রি করছেন।

 

এনিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যার ফলে সরকারের ভাবমূর্তি প্রতিনিয়ত ক্ষুন্ন হচ্ছে। রোববার দুপুর ১২টায় রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন এলাকাবাসি।

 
সংবাদ সম্মেলনে বড়গাছি ইউনিয়নের আলমগীর হোসেন ও মাহাম্মুদহাসান সুমন বলেন, বর্তমান সরকার প্রকৃত গরীব দুস্থদের মুখে হাসি ফোটানোর জন্য ১০ টাকা কেজি চাল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু উল্টো চিত্র দেখা যাচ্ছে বড়গাছি ইউনিয়নে। গত ১৫ অক্টোবর ওই কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়।

 

সেখানে দেখা গেছে, দুস্থদের বঞ্চিত রেখে ধনাঢ্য-চাকুরিজীবীদের কার্ড হয়েছে। তারা সেই চাল উত্তোলন করে বাজারে বিক্রি করে দিচ্ছে। আবার ভুয়া কার্ড তৈরি করে চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই তালিকায় ১২ জন এমন ব্যক্তি আছেন যারা ফ্ল্যাট বাড়ী, বিপুল সম্পত্তির মালিক এবং চাকুরিজীবী। আবার দুলাল নামে ভুয়া তালিকা তৈরির প্রমাণ পাওয়া গেছে।

 
তারা আরো বলেন, অনিয়ম বন্ধে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবিষয়ে শিঘ্রই জেলা প্রশাসক বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করা হবে।

স/আর