নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী পবায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাতেই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আজ সোমবার বিকেলে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কাঠালবাড়িয়া এলাকার চার বছরের এক শিশুকে মোবাইল ফোন দেবে বলে গত রোববার দুপুর বেলায় বাড়ির পাশের একটি জমিতে ডেকে ধর্ষণ করে নিয়ে গিয়ে একই এলাকার রুহুল আমিন নামের এক যুবক ।
রোববার রাতে মেয়ে বাবা সাদাত আলী বাদি হয়ে পবা থানায় একটি ধর্ষণ মামলা করলে রাতেই আসামি রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানায়, মেয়ের বাবার মামলার প্রেক্ষিতে আসামি রুহুল আমিনকে গ্রেফতার করে নিয়ে এসে জেল হাজতে পাঠানো হয়েছে।










