সদ্য প্রকাশিত
কৃষি

পদ্মায় খাঁচায় মাছ চাষে দারিদ্রমুক্তির স্বপ্ন দেখছেন চাষিরা

নিউজ ডেস্ক২ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
পদ্মায় খাঁচায় মাছ চাষে দারিদ্রমুক্তির স্বপ্ন দেখছেন চাষিরা

আমানুল হক আমান, বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর পদ্মায় খাঁচায় মাছ চাষ করে দারিদ্রমুক্তির স্বপ্ন দেখছেন চাষিরা। উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্তাবধায়নে পদ্মা নদীর ধারে আলাইপুর একতা মৎস্যজীবি সমবায় সমতিরি ২৭ জন সদস্য দুই মাস আগে থেকে ৩০টি খাঁচার মাধ্যমে তেলাপিয়া জাতীয় মাছ চাষ শুরু করেছেন।

 
আলাইপুর একতা মৎস্যজীবি সমবায় সমতিরি সভাপতি নওশাদ আলী বলেন, উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্তাবধায়নে প্রশিক্ষণ গ্রহণ করে দুই মাস থেকে তেলাপিয়া জাতীয় মাছ চাষ শুরু করেছি। সমিতির সদস্যরা পুকুর লিজ নিয়ে বা ক্রয় করে মাছ চাষ করা সম্ভব নয়। কিন্তু এই শুস্ক মৌসুমে পদ্মা নদীর ধারে মাছ চাষের সুযোগ তৈরী হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে মাছ চাষ  ‍শুরু করেছি। আশা করছি মাছের বয়স সাড়ে তিন থেকে চার মাস বয়স হলে বিক্রি শরু করব। তবে তিনি দারিদ্র বিমোচনে চাষিদের পুরোপুরিভাবে সরকারিভাবে সহযোগিতা কামনা করেন।


বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, পদ্মা নদীতে মাছ তাড়াতাড়ি বড় হয়। মাছের খাদ্য কম লাগে। শুস্ক মৗেসুমে পদ্মা নদীতে পানি কমে যায়।  ফলে অল্প খরচে বেশি লাভ পাওয়া যায়। দুই মাস থেকে এই মৎস্যজীবিদের সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি।

স/অ