সদ্য প্রকাশিত
নওগাঁ

পত্নীতলায় কুকুরের কামড়ে ট্রাক চালকের মৃত্যু

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
পত্নীতলায় কুকুরের কামড়ে ট্রাক চালকের মৃত্যু

পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় কুকুরের কামড়ে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। উপজেলার নজিপুর পৌর এলাকার চকজয়রাম দক্ষিণপাড়ার বাসিন্দা চয়েন উদ্দিনের ছেলে ট্রাক চালক আহসান হাবিব (২৮)।

তিনি কুকুরের কামড়ের পর দীর্ঘদিন অসুস্থতা থাকার পরি আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার এক কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য নেয়া হলে মৃত্যু বরণ করেন।

আহসানের চাচা হারুনুর রশিদ জানান, ২০১৬ ইং সালের ডিসেম্বর মাসে ট্রাক চালক কর্মরত অবস্থায় সিরাজগঞ্জের একটি হোটেলে আহসান হাবিব খাওয়ার পর বের হলেই পাগল কুকুর পায়ে কামড় দেয়। এর পর থেকেই কবিরাজি চিকিৎসা গ্রহণ করে আসছিলেন।

 

স/আ