সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

নুডলস বানিয়ে তাক লাগাল বানর, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
নুডলস বানিয়ে তাক লাগাল বানর, ভিডিও ভাইরাল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বানর কলা খায় এ কথা সবার জানা। কিন্তু বানর যে নুডলসও খায় এটা হয়তো অনেকে জানেন না। শুধু খায়ই না, নিজেও বানাতে পারে। এমন ঘটনা দেখার পর কিছুটা হলেও যে কেউ আশ্চর্য হবেন।

সম্প্রতি একটি ছোট্ট বানর ছানার ‘ইনস্ট্যান্ট নুডলস’ বানিয়ে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘কিউটঅ্যানিমেলস০০৩৩’ নামক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জামা-প্যান্ট পরা এক বানর ছানার হাতে একটি ‘ইনস্ট্যান্ট নুডলস’র কাপ ও কাটা চামচ নিয়ে হেঁটে আসছে। তারপর কাপের ওপরের প্লাস্টিক খুলে তাতে নিজে নিজেই ফ্লাস্ক থেকে গরম পানি ঢালছে। নুডলসের কাপের ওপর নিজের ছোট্ট হাতটি লাগিয়ে দিয়ে হাতের তালুর ওপর মুখ রেখে আবার অপেক্ষা করছে নুডলস তৈরি হওয়ার। তারপর চুপটি করে বসে নিজের হাতের থেকেও বড় মাপের কাটা চামচ দিয়ে নুডলস তুলে খাচ্ছে। খাওয়ার সময় তার গোল গোল চোখ দিয়ে আবার এদিক ওদিক দেখেও নিচ্ছে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অনেকের দ্রুত নজর কেড়েছে। কেউ ভালবাসা জানিয়েছেন, কেউ বলেছেন, ‘বানরটি খুব চালাক।’

 

সূত্র: যুগান্তর