সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখতে সভার মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মামুনুর রশীদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি রুহুল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক এস এম শাহ আলম, নির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম, দপ্তর সম্পাদক রনজিত কুমার , সদস্য জাকির হোসেন, সবুজ সরকার।
এছাড়াও উপস্হিত ছিলেন  জনতা ব্যাংকের শাখা ব্যবস্হাপক কামন সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম, শাহজামান বুদু প্রমুখ।