নওগাঁর নিয়ামতপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ নভেম্বর ) উপজেলার ভাবিচা ইউনিয়নের সাড়া গ্রামে এ কাজের উদ্বোধন করা হয়।
সকাল ১১টায় একাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ভাবিচা ইউনিয়নের সাড়া-আসনদী- আশোকপুর মোড় সড়কের সাড়া গ্রাম থেকে ১হাজার মিটার রাস্তা পাকাকরণে প্রায় কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, উপ সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন, ইউপি সদস্য রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উদ্বোধন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, শেখ হাসিনা সরকার যতোদিন থাকবে দেশে উন্নয়ন হতে থাকবে। আমাদের এলাকার একটি রাস্তাও কাঁচা থাকবে না। প্রধানমন্ত্রীর উদ্যােগ গ্রাম হবে শহর, এজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের নেতা খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।










