সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে ভালোবাসায় সিক্ত হলেন শিক্ষকরা

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া
নিয়ামতপুরে ভালোবাসায় সিক্ত হলেন শিক্ষকরা


নিয়ামতপুর প্রতিনিধি :
শরতের বৃষ্টিস্নাত শিউলি কুড়িয়ে এনেছে শামীমা নাসরিন। সেটা দিয়েই সব সহপাঠী মিলে সাদা আর নীল কাগজের উপর লিখেছে ‘হ্যাপি টিচারস ডে’। সব শিক্ষকের হাতে দেয়া হয় শিউলি ফুল ও চকোলেট। আর এভাবেই বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি ভালোবাসা জানিয়েছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া ফাযিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা।

সারা বিশ্বের ন্যায় চৌরাপাড়া ফাযিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলেক্ষ্য সকালে র‌্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়ামত উল্লাহ। বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন। আলোচনা সভা উপস্থাপনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জিয়াউর রহমান। আলোচনা সভায় প্রতিষ্ঠানের সব শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এবারের শিক্ষক দিবসের প্রতিপাদ্য “কাক্সিক্ষত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা”।

অধ্যক্ষ নিয়ামত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। যুগে যুগে সব ক্ষেত্রেই শিক্ষকেরা অগ্রণী ভূমিকা পালন করেছে। একজন আদর্শ শিক্ষকের যতগুলো গুণাবলি থাকা প্রয়োজন আমাদের মাঝে সবগুলোই ধারণ করতে হবে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামান্না খাতুন ও ইসরাত জাহান জানান, আমরা সহপাঠী মিলে স্যারদের জন্য ফুল দিয়ে লিখেছি। আমরা সব স্যারদের চকোলেট দিয়েছি। বিশ্ব শিক্ষক দিবসে স্যার শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সবাই মিলে এটা করেছি।