সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে বই বিতরণ উৎসবে নতুন বই পেল শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে বই বিতরণ উৎসবে নতুন বই পেল শিক্ষার্থীরা
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
উপজেলা সদরের প্রতিষ্ঠানগুলোর আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা রির্সোস সেন্টার কর্মকর্তা তমা চৌধুরী, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।