সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার 

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুরে গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার 
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ রায়হান আলিফ (২২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার ( ৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার  শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকা থেকে গাঁজাসহ গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। রায়হান আলিফ বরেন্দ্র বাজারের চকভবানী এলাকার মোবারক হোসেনের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে বরেন্দ্র বাজার এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে।
অভিযান পরিচালনা করলে তার কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।