সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত 

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত 
নিয়ামতপুর প্রতিনিধি: 
নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর)  বিকেলে  নিয়ামতপুর প্রেসক্লাবের সামনে দিবসটি উপলক্ষে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ মানবাধিকার নিয়ামতপুর উপজেলা শাখা  এ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ মানবাধিকার নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার নিয়ামতপুর উপজেলা শাখার নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামাণিক, সাধারণ সম্পাদক শাহজাহান শাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ সামাজিক সংগঠন ও সুশীল সমাজের  নেতৃবৃন্দ।