সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশ ট্রাম্পের

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশ ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তাকে হত্যার চেষ্টা হলে ইরানকে ‘এই পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে’।

ট্রাম্প বলেন, ‘আমার খুব স্পষ্ট নির্দেশ দেওয়া আছে। আমার সঙ্গে কিছু হলে তারা ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে।

’
এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবোলফাজল শেখারচি ট্রাম্পকে হত্যার হুঁশিয়ারি দেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ট্রাম্প জানেন, আমাদের নেতার (খামেনি) দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাত কেটে ফেলব না। আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা। আমরা তাদের পুরো বিশ্বকেই আগুনে জ্বালিয়ে দেব এবং এই অঞ্চলে তাদের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না।

’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি আরও তীব্র আকার ধারণ করেছে। দুই দেশের পক্ষ থেকেই বলা হচ্ছে—নিজ নিজ দেশের শীর্ষ নেতাদের ওপর হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ ও সর্বাত্মক যুদ্ধ।

এদিকে ইরানের ভেতরে পরিস্থিতি এখনো উত্তপ্ত। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে তেহরান।

সাম্প্রতিক বিক্ষোভে কত মানুষ নিহত হয়েছেন, তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য নেই।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে, কারণ সরকার কঠোরভাবে যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৪ হাজার মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। তবে নরওয়েভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস বলছে, বাস্তব সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।