সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নিজেদের ঘরে মরতে প্রস্তুত ফিলিস্তিনিরা

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
নিজেদের ঘরে মরতে প্রস্তুত ফিলিস্তিনিরা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বেশিরভাগ ফিলিস্তিনিরা দক্ষিণ গাজায় মৃত্যু মিছিল করার পরিবর্তে তাদের বাড়িতে মরতে প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের বুশরা খালিদি।

তিনি বলেন, অবরুদ্ধ উত্তর গাজায় মানুষের বেঁচে থাকার জন্য পশুখাদ্য, গাধা ও ঘোড়া খাওয়াই প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।

বুশরা খালিদি কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে বলেন, ‘মানুষ বেঁচে নেই, যুদ্ধের শুরু থেকেই মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমরা ধ্বংসের মাত্রা সম্পর্কে কথা বলছি, যা কয়েক মাস আগেও ছিল না।’

‘আমি জানি না মানুষ কিভাবে বাঁচবে। তারা অনাহারে নয়তো গণহত্যায় মারা যাবে।’

গত ১০ দিন ধরে উত্তর গাজায় খাবার প্রবেশ করার সকল পথ বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী।

এমন পরিস্থিতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।

 

সূত্র: যুগান্তর