সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নাসরুল্লাহর শাহাদাতে লেবাননে ৩ দিনের শোক

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
নাসরুল্লাহর শাহাদাতে লেবাননে ৩ দিনের শোক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এ হত্যাকাণ্ডের ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননের সব সরকারি দপ্তর, সরকারি প্রতিষ্ঠান এবং পৌরসভায় পতাকা অর্ধনমিত থাকবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নাসরুল্লাহর জানাজার দিন সব সরকারি অফিস বন্ধ থাকবে। যদিও হিজবুল্লাহ এখনও জানাজার তারিখ ঘোষণা করেনি।

শুক্রবার বৈরুতে নাসরুল্লাহ ও অন্যান্য কমান্ডারদের হত্যার পর লেবানন ও আশেপাশের অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়। শনিবারও ইসরাইলি বাহিনী লেবাননের রাজধানীর বিভিন্ন স্থানে বোমা হামলা চালায়। এতে ৩৩ জন নিহত এবং ১৯৫ জন আহত হয়েছেন।

বর্বর ইসরাইলি বাহিনী গত সপ্তাহ থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। যার ফলে সেখানে এক হাজারেরও বেশি লেবানিজ নিহত এবং ৬ হাজারেরও বেশি আহত হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছে।

 

সূত্র: যুগান্তর