সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নাশকতার মামলায় ছেলেসহ শিবগঞ্জের সাবেক পৌর মেয়র গ্রেফতার

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নাশকতার মামলায় ছেলেসহ শিবগঞ্জের সাবেক পৌর মেয়র গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাফর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌর এলাকার চৌধুরীপাড়া গ্রামের মজিরুদ্দিন মণ্ডলের ছেলে।

 
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে জাফর আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় জাফর আলীর ছেলে জাবের আলীকেও গ্রেফতার করা হয়।

 

তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতা মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে ওসি জানিয়েছেন।
স/শ