সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নামাজরত ফিলিস্তিনিকে গাড়িচাপা দিল ইসরায়েলি সেনা

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
নামাজরত ফিলিস্তিনিকে গাড়িচাপা দিল ইসরায়েলি সেনা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর গাড়ি চালিয়ে দিয়েছে এক ইসরায়েলি রিজার্ভ সেনা। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, একজন সশস্ত্র ব্যক্তিকে এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ফুটেজ পাওয়া গেছে। ওই ব্যক্তি একজন রিজার্ভ সেনা। এই ঘটনার পরে তাকে বরখাস্ত করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, রিজার্ভ সেনা ‘তার কর্তৃত্বের গুরুতর লঙ্ঘন’ করেছে এবং তার অস্ত্র জব্দ করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই সেনাকে গৃহবন্দী রাখা হয়েছে।

ফিলিস্তিনি টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে রাস্তার পাশে নামাজরত এক ব্যক্তির উপর একটি অফ-রোড গাড়ি চালিয়ে দিচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক হামলার রেকর্ডে চলতি বছরটি ছিল সবচেয়ে সহিংস বছরগুলোর মধ্যে একটি, যেখানে ৭৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

জাতিসংঘের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৭ অক্টোবরের মধ্যে পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর অভিযানে এবং কিছু বসতি স্থাপনকারীদের সহিংসতায়।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন