সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নাটোর

নাটোরে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
নাটোরে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
মহাসড়কে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদ এবং সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডলকে প্রত্যাহারের দাবীতে নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে সিংড়ার বালুয়া-বাসুয়া গ্রামের এলাকাবাসীরা। পরে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

 

এলাকাবাসীরা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে সিংড়া থানা পুলিশ এবং জেলা পুলিশের একটি দল নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া-বাসুয়ার চলনবিল গেটের সামনে মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালায়। এসময় সিংড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ সহ আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীদের মোটরসাইকেল পুলিশ মামরা না দিয়ে আটক করে।
পরে ক্ষিপ্ত হয়ে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এসময় মহাসড়কে পুলিশের চাঁদাবাজি এবং ওসি নাসির উদ্দিন মন্ডলের প্রত্যাহারের দাবী জানায় তারা। পরে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে আধা ঘন্টাপর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।

002-copy
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে সিল্কসিটি নিউজকে বলেন, গত কয়েকদিন ধরে সিংড়া থানা পুলিশ অভিযানের নামে গাড়ী থেকে চাঁদাবাজি তুলে আসছে। শুক্রবার সকালে পৌরসভার এক ট্যাক্স কর্মকর্তার হেলমেট না থাকায় গাড়ী ধরে। এ সময় টাকা না দিলে গাড়ী আটক করা হবে এমন কথা বলে পুলিশ সদস্যরা। পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল সিল্কসিটি নিউজকে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সিংড়া থানা পুলিশ এবং জেলা পুলিশের একটি দল মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করে। এ সময় দলীয় কিছু নেতা-কর্মীর মোটরসাইকেল আটক করায় তারা অবরোধ করে।

natore-road-blocked-pic-0421-10
ওসি আরো বলেন, কিছু স্বার্থনেষী মহলের স্বার্থে আঘাত লাগার কারনে তারা অবরোধ করে। পরে অতিরিক্তি পুলিশ গিয়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিয়েছে।
স/শ